Uncategorized

ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার ঘটনায় সৃষ্ট ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ কাজ শুরু করেছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বুধবার (১১ মার্চ) এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির সবাই প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “আমাকেসহ পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ রয়েছেন।”

তিনি আরও বলেন, “আজ দুপুর সাড়ে ১২টায় আমাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা ঘুষ চাওয়ার ঘটনাসহ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে সব বিষয় খতিয়ে দেখবো। প্রথম বৈঠকে আমাদের কর্মপরিকল্পনা ঠিক হবে।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button