Uncategorized
ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবুকে (৩৫) গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
রবিবার (৮ মার্চ) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য হয়েছে।
ধানমন্ডি মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টায় ধানমন্ডি মডেল থানার ৮ নম্বর রোডে শেখ জামাল মাঠের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম বাবু একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।



