Uncategorized

নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার প্রিয়তী

আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন আয়ারল্যান্ড-ভিত্তিক মডেল ও ক্রিয়েটিভ পার্সোনালিটি মাকসুদা আখতার প্রিয়তী। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইক-এ শো-স্টপার হিসেবে রানওয়ে আলোকিত করেন, মিলান-ভিত্তিক আন্তর্জাতিক ডিজাইনার চোনা বাকাওকোর সৃষ্ট পোশাক পরিধান করে।

শো-স্টপার হিসেবে নির্বাচিত হওয়া মানে কেবলমাত্র শো-এর সমাপ্তি টানা নয়; বরং ডিজাইনারের সম্পূর্ণ ভিশন ও সৃজনশীল পরিচয়ের প্রতিনিধিত্ব করা। মাকসুদার উপস্থিতি, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস সেই শিল্পভাবনাকে আন্তর্জাতিক দর্শকদের সামনে শক্তিশালীভাবে উপস্থাপন করেছে।

চোনা বাকাওকো আন্তর্জাতিকভাবে পরিচিত তার ব্যতিক্রমী নকশা ও গ্লোবাল ফ্যাশন ট্রেডে নতুন ধারা প্রতিষ্ঠার প্রয়াসের জন্য। তার সৃজনশীল যাত্রাকে কেন্দ্র করে নির্মিত ডকুমেন্টারি সিরিজ ‘চেজিং চোনা’ ইতোমধ্যেই ফ্যাশন ও মিডিয়া অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন এক আন্তর্জাতিক ডিজাইনারের ভিশনের প্রতিনিধিত্ব করা বিশেষ সম্মানের বলেই মনে করছেন মাকসুদা প্রিয়তী। মাকসুদা আখতার প্রিয়তী মাকসুদা আখতার প্রিয়তী দীর্ঘদিন ধরে আইরিশ ডিজাইনারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার কাজ করে আসছেন এবং গ্লোবাল ফ্যাশন মঞ্চে তার ধারাবাহিক উপস্থিতি বাংলাদেশসহ আয়ারল্যান্ডের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যও গর্বের বিষয়। মাতৃত্ব, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মডেলিং ক্যারিয়ার—এই তিনের সমন্বয়ে তিনি এক নতুন প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছেন নিউইয়র্ক ফ্যাশন উইক-এ শো-স্টপার হিসেবে যুক্ত হয়ে।

প্রিয়তীর ভাষায়, ‘এই অংশগ্রহণ কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি আইরিশ ফ্যাশন ও বহুসাংস্কৃতিক প্রতিনিধিত্বের এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা বলে মনে করছি আমি।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button