Uncategorized

ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ শ্রীলঙ্কার 

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা আগের ১১ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এসেও ভাগ্য বদল হয়নি। অসাধারণ বোলিং পারফরম্যান্সে লঙ্কানদের ৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানকে নতুন জীবন দিয়েছে ইংল্যান্ড। 

পাল্লেকেলেতে শুরুতে টস হেরে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলের ইনিংস। 

টপের দুই ব্যাটার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারাকে তুলে নিয়ে শুরুর আঘাতটা হানেন জোফরা আর্চার। তবে মূল আঘাতটা হেনেছেন অলরাউন্ডার উইল জ্যাকস। পাওয়ারপ্লে’র মধ্যেই শিকার করেন তিনটি উইকেট। যার ফলে ৩৪ রানে ৫ উইকেট পতনে দিশা হারায় লঙ্কানদের ইনিংস। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। বেশিরভাগ ব্যাটারই আলগা শট খেলে আউট হয়েছেন। তার মধ্যে দুশান হেমন্থ হিট উইকেট হিসেবে বিদায় নেন! সতীর্থদের ব্যর্থতার দিনে শানাকা সর্বোচ্চ ৩০ রানে লড়াই করলেও সেটা ব্যবধান কমিয়েছে মাত্র। 

ইংল্যান্ডের হয়ে ২২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন উইল জ্যাকস। দুটি করে নেন জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ। 

শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা যথার্থ মনে হচ্ছিল। ৬৮ রানের মধ্যে ৪ উইকেট তুলে ইংলিশদের চাপে ফেলেছিল শ্রীলঙ্কা। শুরু থেকে ওপেনার ফিল সল্টিই আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রেখেছিলেন। ৩৬ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৪০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রানে ফিরেছেন। উইল জ্যাকস শেষ দিকে ১৪ বলে ২১ রান যোগ করলেও ৯ উইকেটে ১৪৬ রান পর্যন্তই তুলতে পেরেছে ইংল্যান্ড। 

২৬ রানে ৩টি উইকেট নেন দুনিথ ভেল্লালাগে। দুটি করে নিয়েছেন মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা। 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button