Uncategorized

ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ এজড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড হবে সম্পূর্ণ আলাদা। এর সুযোগ-সুবিধাও ভিন্ন থাকবে। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনও দুর্নীতি থাকবে না।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।

এ এজড এম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড এতটাই স্বচ্ছ প্রক্রিোর মধ্য দেওয়া হবে, যাতে দুর্নীতির কোনও সুযোগ থাকবে না।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ঈদের আগে পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের আট উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। এরই মধ্যে এ বিষয়ে মিটিংও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থমন্ত্রীকে সভাপতি করে ফ্যামিলি কার্ড দেওয়া সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button