Uncategorized

‘চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি’

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।”  

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। 

জামায়াত আমির লেখেন, “গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

“চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে।”  

শফিকুর রহমান আরও বলেন, “মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কী ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেবো না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।  

“দেশকে যারা ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাবো, ইনশাআল্লাহ।” 

উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) যাত্রাবাড়ীতে লেগুনা স্ট্যান্ডে চাঁদা দেওয়া নিয়ে দ্বন্দ্বে এক চালককে মারধর করে একদল দুর্বৃত্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button