Uncategorized

হাজারীবাগে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে হাজারীবাগের পূর্ব রায়েরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

দগ্ধরা হলেন, নশেখ রোমান ( ৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে রুহান (৩) ও শ্যালক অপু (২৩)।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ রোমানের ভাই মো. মামুন জানান, হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকার জাহানারা ভিলীর ৬ তলা ভবনের নিচ তলায় থাকতো রোমানের পরিবার। প্রতিদিনের ন্যায় সেহরির জন্য রান্না করতে সোমবার ভোরে উঠেন পিংকি। তিনি গ্যাসের চুলা জ্বালানোর জন্য ম্যাচ জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে বাসাটিতে থাকা সবাই দগ্ধ হন। 
পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে রোমানের শরীরের ৭০ শতাংশ, পিংকি আক্তারের শরীরের ৭৫ শতাংশ, রুহানের শরীরের ৩৫ ও অপুর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।”

দগ্ধ রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন। পরিবার নিয়ে রায়েরবাজার ভাড়া বাসায় থাকেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button