Uncategorized

গাসিকের সাবেক মেয়র কিরণের পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৪১ অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, কিরণ ও তার পরিবারের সদস্যদের নামে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব অ্যাকাউন্টে জমা রেখেছেন। যেকোনও সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button