Uncategorized

নানা চমক নিয়ে ‘ইমরান-শো’

তৃতীয়বারের মতো এবারও এটিএন বাংলার ঈদ আয়োজনে প্রচার হবে সংগীত বিচিত্রানুষ্ঠান ‘ইমরান-শো’। এবারের আয়োজনের ট্যাগ লাইন ‘বকুল ও চন্দনে গানের বন্ধনে’। 

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় এ অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া সাতটি গান নিয়ে সাজানো হয়েছে। এই পর্বে শোনা যাবে চন্দন সিনহার কণ্ঠে নতুন তিনটি গান। শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা এবং আতিয়া আনিসা। এ ছাড়াও সহশিল্পী হিসেবে থাকছেন সানিয়া সুলতানা লিজা। 

উপস্থাপনার পাশাপাশি একটি গানও গেয়েছেন ইমরান মাহমুদুল। এবারের পর্বে চমক হিসেবে থাকছে গীতিকবি কবির বকুলের কণ্ঠে গান!

ইমরান জানান, প্রথমবারের মতো অনুষ্ঠানটিতে দর্শক উপস্থিতি রাখা হয়েছে। গানের মাঝে কথোপকথনে অংশগ্রহণ করছেন–অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী ও গীতিকবি লিটন অধিকারী রিন্টু। 

এবারের আয়োজন বিষয়ে ইমরান বলেন, ‘দর্শক অনুষ্ঠানটি পছন্দ করায় তৃতীয়বারের মতো এই আয়োজনে উপস্থাপনা করছি। বকুল ভাই ও চন্দন দার সঙ্গে আমার রসায়নটাও চমৎকার। তাই এই শোতে আমি বেশ সাবলীলভাবেই কাজটা করতে পারি।’

ইমরান শো অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button