Uncategorized

সেই ফারুক ২ দিনের রিমান্ডে

সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে গ্রেফতার হওয়া ফারুক ওরফে কাইল্লা ফারুককে দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ থানার এসআই রাজু আহম্মেদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল রবিবার বিকালে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি ফারুক গ্রীন ভিউ হাউজিং এলাকায় মাদক স্পটের নেতৃত্ব দেয়। বাদী রাসেল ও তার বন্ধু মামুন আসামির সেই মাদক স্পট বন্ধ করে দেয়। সপ্তাহখানেক আগে বসিলার ময়ুর ভিলার কাচ্চি ভাইয়ের সামনে আসামি ফরুকসহ সাত থেকে আটজন চাঁদাবাজি করতে থাকলে বাদী ও তার বন্ধু বাধা দেয়। পরে আসামিরা তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গত ২১ তারিখ শনিবার একই স্থানে আসামিরা বাদী ও তার বন্ধুকে ধারালো সামুরাই দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। দুই বন্ধু আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিক্যালে যায়।

শুনানি শেষে আদালত আসামির পেশা এবং বাদীকে চিনে কি না জিজ্ঞেস করেন। জবাবে আসামি ফারুক বলেন, “আমার একটা পিকআপ আছে। আমি জায়গা-জমির ব্যবসা করি । চাঁদাবাজির ঘটনাস্থলে এক সপ্তাহ ধরে যায় নাই। আমি বাদি রাসেলকে চিনি না।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button