Uncategorized

জবির ‘বি’ ইউনিটে কোটায় আবেদনকারীদের সাক্ষাতের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী  কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের নোটিশ প্রকাশ করা হয়েছে। আগামী ১ ও ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের আইন অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসনের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ইউনিট-বি (কলা ও আইন অনুষদ)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করেছেন, কোটার সব প্রমাণাদিসহ সাক্ষাৎকারের জন্য নিম্নবর্ণিত স্থানে উপস্থিত হওয়ার জন্য জানানো হলো।

নোটিশে আরও বলা হয়, আগামী ১ ও ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের সপ্তম তলায় আইন অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১ মার্চ সকাল সাড়ে ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান, দলিত ও হরিজন, প্রতিবন্ধী, খেলোয়ার ও পোষ্য কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের এবং ২ মার্চ সকাল সাড়ে থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎ গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে— ১. ভর্তি পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষকের সই করা অ্যাডমিট কার্ড। ২.এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র। ৩. শিক্ষর্থীদের জন্ম নিবন্ধন সদন।

মুক্তিযোদ্ধার কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- ক) লাল মুক্তিবার্তা/সরকারি গেজেটের ফটোকপি। খ) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র।

উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্টি কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে— ক) জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি/ ক্ষুদ্র নৃ-গোষ্টির মূল সনদপত্র। খ) গোষ্টি প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ।

দলিত ও হরিজন আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে— ক) জেলা প্রশাসক/উপজেলা চেয়ারম্যান/ কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়পত্র।

প্রতিবন্ধী কোটা আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে— ক) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপর্যুক্ত প্রমাণপত্র।

 খেলোয়ার (বিকেএসপি) কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে— ক) বিকেএসপি কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা এইচএসসি-এর মূল সনদপত্র।

পোষ্য কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে— ক) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

এছাড়াও সঙ্গে আনতে হবে  প্রিন্ট করা সাবজেক্ট চয়েস ফরম, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্র এবং কোটার স্বপক্ষে প্রমাণপত্রের মূল কপি এবং ফটোকপি এক সেট। অবশ্যই পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button