Uncategorized

বিজিবির জনসংযোগ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, অফিসার্স কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে হালিমার মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটটি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের। হালিমা গত ছয় মাস ধরে তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। শরীফুল ইসলামের স্ত্রী তুনা জিনা বিনতে মাহবুব পেশায় একজন চিকিৎসক। 

পুলিশ জানায়, বিকালের দিকে খবর পেয়ে তারা ওই ফ্ল্যাটে যায়। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে ঝরনার পাইপের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় হালিমার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশের দাবি, ঘটনার সময় বাসায় কেউ ছিল না; ফ্ল্যাটের প্রধান দরজা খোলা থাকলেও বাথরুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল। 

বিকাল ৩টার দিকে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষ করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বিবি হালিমা কামরাঙ্গীরচর ভান্ডারীর মোড় এলাকার মৃত শাহ আলমের মেয়ে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button