Uncategorized
মায়ের পর না ফেরার দেশে ছেলে

চট্টগ্রামে হালিশহরের একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
নিহত ব্যক্তির নাম শাওন (১৬)। একই ঘটনায় এর আগে শাওনের মা নুর জাহান আক্তার রানী মারা যান। গ্যাস বিস্ফোরণের এ ঘটনায় এখনও শাওনের পরিবারের সাতজন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শাওন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বাঘমারা গ্রামের মটরপার্স ব্যাবসায়ী দগ্ধ শাখাওয়াত হোসেনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।”
হালিশেহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় বর্তমানে সাতজন চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।



