Uncategorized

মার্চে ফ্যামিলি কার্ডের উদ্বোধন, দেওয়া হবে ১৪ উপজেলায়

বিএনপির নির্বাচনি ইশতেহার থাকা ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন করা হবে আগামী ১০ মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৪ উপজেলায় দেওয়া হবে এ কার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফ্যামিলি কার্ড নিয়ে আজ সচিবালয়ে বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবসহ গঠিত ১৫ সদস্যের কমিটি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করছেন। আজকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটির অনুমোদন দিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। এতে কোনও বৈষম্য হবে না। উপযুক্ত ব্যক্তিদেরই দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে। কোনোভাবেই ঘরে বসে কোনও বাছাই হবে না। বাছাই হবে মাঠ পর্যায়ের তথ্যের মাধ্যমে। কাউকে বৈষম্য করা হবে না, কাউকে বাদ দেওয়া হবে না। এটার মধ্যে কোনও গোয়েন্দা বা দলীয় সম্পৃক্ততা নেই।”
 
জাহিদ হোসেন বলেন, “আপাতত পরীক্ষামূলক চালু হলেও আগামী চার মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। পরবর্তীতে প্রতিটি উপজেলাকে এর আওতায় আনা হবে। আমরা হয়তো একটা উপজেলা পুরোটা প্রথমেই কভার করতে পারবো না; হয়তো প্রথমে একটা ওয়ার্ড, একটি ইউনিয়ন, এভাবে আমরা পর্যায়ক্রমে কভার করবো। এভাবেই সারাদেশ এটার সেবা পাবে এবং সুবিধাভোগী হবে।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button