Uncategorized

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুস সালাম 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। 

সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব হস্তান্তরকালে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মো. আবদুস সালামকে ডিএসসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে অবিলম্বে এই নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনা এবং স্থবির হয়ে পড়া নাগরিক সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন প্রশাসক সংস্থাটির চলমান উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি এবং পরিচ্ছন্ন ও আধুনিক ঢাকা গড়ার কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button