Uncategorized

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের তফসিল ঘোষণা, নির্বাচন ৯ এপ্রিল

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুই আসনে নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ দুই আসনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করেছিলাম। শেরপুর-৩ এর একজন বৈধ প্রার্থী ইন্তেকালের করায় সেখানে ভোট বাতিল করা হয়েছিলো। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। এখন এ দুটি আসনে আমরা নির্বাচন করবো।”

আখতার আহমেদ বলেন, “এ দুই আসনের উপনির্বাচনের জন্য যে তফসিল তা আজ জানানো হচ্ছে। সে অনুযায়ী আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই চলবে ৫ মার্চ পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।”

এ দুই আসনের গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, “একটিতে (বগুড়া-৬) আগে গণভোট হয়েছে। শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। গণভোটের যে ডিফারেন্স রয়েছে, তাতে আরেকটিতে ইনক্লুড না করলেও কোনও অসুবিধা নেই।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button