পল্টন থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার

রাজধানীর পল্টন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— নাঈম ইসলাম রাফি (২১), মো. দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান (২০), মো. সৌরভ (১৮), মো. জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), মো. আলমগীর হোসেন (৫০), মো. মাসুদ (৩৫), মো. মিলন (২১), মো. রুবেল (১৮), মো. শাহ আলম (৩৬), মো. মেহেদী হাসান (৩০), মো. শাহীন (৫০), মো. সোহেল (২৭), মো. আলী হোসেন (৩৫), মো. শহিদুল (৩০), মো. স্বাধীন (২০), মো. সেলিম (২৬), চাদনী (২০) ও ফাতেমা বেগম (১৯) ।
ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পল্টন থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পল্টন থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



