Uncategorized

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৪

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাখি আক্তার (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা চারজনে দাঁড়ালো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

হালিশহরের একটি বাসায় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই ঢাকায় আনা হয়।

চট্টগ্রাম থেকে ঢাকা আনার পথে সোমবার রাতে মারা যান ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী। মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান তার ১৬ বছর বয়সী ছেলে শাওন। আর মঙ্গলবার বেলা ১২টার দিকে ৪০ বছর বয়সী সামির আহমেদের মৃত্যু হয় বলে জানান বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

দগ্ধদের মধ্যে ৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ অন্যরা হলেন- রানীর স্বামী সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button