Uncategorized

বইমেলা ঘিরে থকাবে কঠোর নিরাপত্তাব্যবস্থা: ডিএমপি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেছেন, অমর একুশে বইমেলা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কোনও ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বইমেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সময়ে সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকাজুড়ে।

নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে। 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনও বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও সতর্ক নজরদারি থাকবে পুলিশের।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা চলবে মার্চ মাসের ১৫ মার্চ পর্যন্ত।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button