Uncategorized

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) দুপুর সাড়ে ১২টার দিকে অব্যাহতিপত্রে সই করে পুলিশ সদরদফতরে পাঠিয়েছেন তিনি।

বাংলা ট্রিবিউন‌কে নি‌জেই অব‌্যাহ‌তির বিষ‌য় নি‌শ্চিত ক‌রে‌ছেন ক‌মিশনার। ‌তি‌নি ব‌লেন, সরকার এ বিষ‌য়ে পরবর্তী ব‌্যবস্থা নে‌বে।

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button