Uncategorized

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটিকে পর্দায় সাদরে গ্রহণ করেন দর্শকরা। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে জটিল এক গল্প নিয়ে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। এর একদিকে পারিবারিক টানাপোড়েন, অন্যদিকে জীবন-মরণের সন্ধিক্ষণে প্রেমিকা। ইতোমধ্যে তারা শুটিং সম্পন্ন করেছেন।

গল্পে জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। ফলে ক্লাইম্যাক্সে হয়ে উঠবে চমকপ্রদ।

‘কসম’ নাটকে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিএমভি)

সিএমভি’র ব্যানারে ‘কসম’ পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। তিনি বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে আসবে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ।’

‘কসম’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও ফারহান আহমেদ জোভান (ছবি: সিএমভি)

সিএমভি’র স্বত্বাধিকারী ও প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা সাজিয়েছেন তারা। এগুলোতে স্থান পাচ্ছে প্রেম ও পারিবারিক গল্পের প্রভাব। এরমধ্যে ‘কসম’ তাদের অন্যতম প্রযোজনা।

‘কসম’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিএমভি)

ঈদ উপলক্ষে ইউটিউবে সিএমভি চ্যানেলে মুক্তি পাবে ‘কসম’। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button