Uncategorized

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

দেশের ৯টি সাধারণ বোর্ডে ৬৮ হাজার ৭৬৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ১৮০ জন ও কারিগরিতে ২০৮ জন বৃত্তি পেয়েছে।

গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নেয়।

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button