ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনিই বিষয়টি জানিয়েছেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ব-পরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সঙ্গে নিয়ে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দেন। ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তিনি আমীরে জামায়াতের সঙ্গে ফোনে কথা বলেন ও কুশল বিনিময় করেন।
এ সময় ভবিষ্যতে সরকার ও বিরোধীদল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে জামায়াত সেক্রেটারি।



