Uncategorized

শেষ ষোলো নিশ্চিত রিয়াল, পিএসজির

ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নকআউট রাউন্ড প্লে-অফের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে তারা জিতেছে ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

জয় ছাপিয়ে অবশ্য ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম লেগে একমাত্র গোল করা এই ফরোয়ার্ড অভিযোগ করেছিলেন, তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ানি। পরে প্রেস্টিয়ানিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে বুধবারের ফিরতি লেগে খেলতে পারেননি তিনি। কিক-অফের আগে গ্যালারিতে ‘বর্ণবাদকে না’ লেখা ব্যানার প্রদর্শন করে ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানায় স্বাগতিক সমর্থকরা।

তবে মাঠে নেমে ফুটবলেই মনোযোগ ফেরান ভিনিসিয়ুস। নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে জালের দেখা পান তিনি। সেটিই হয়ে ওঠে জয়সূচক গোল।

শুরুর দিকে অবশ্য লড়াই জমিয়ে তুলেছিল বেনফিকা। ১৪তম মিনিটে রাফা সিলভা গোল করে এগিয়ে দেন দলকে। থিবো কুর্তোয়া রাউল আসেনসিওর ক্লিয়ারেন্স আত্মঘাতী হওয়া থেকে রক্ষা করলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি সিলভা। তবে সেই লিড স্থায়ী হয় মাত্র দুই মিনিট। বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে সমতা ফেরান চুয়ামেনি। 

চোটের কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। আক্রমণে তার অভাব কিছুটা অনুভূত হয় রিয়ালের খেলায়। ফলে সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো বেনফিকাই একাধিকবার সমতায় ফেরার হুমকি দেয়। পরে দুর্দান্ত ফর্ম ধরে রেখে টানা পাঁচ ম্যাচে ষষ্ঠ গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার গোলেই নিশ্চিত হয় রিয়ালের শেষ ষোলো। 

শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই ও গ্যালাতাসারাইও। দ্বিতীয় লেগে পিএসজি দশ জনের মোনাকোর বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ড্র আদায় করে শেষ ষোলো  নিশ্চিত করেছে। দুই লেগ মিলিয়ে তাদের ব্যবধান ছিল ৫-৪। তাছাড়া দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের হুমকি দিলেও শেষ পর্যন্ত জুভেন্টাসকে ৭-৫ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে গ্যালাতাসারাই। প্রথম লেগ তারা ৫-২ গোলে জিতলেও দ্বিতীয় লেগে জুভেন্টাসের কাছে ৩-২ গোলে হেরেছে। 

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button