Uncategorized

ভোটার দিবসে ইসির সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

আগামী ২ মার্চ সারা দেশে উদযাপন করা হবে অষ্টম জাতীয় ভোটার দিবস। এই লক্ষ্যে ঢাকায় কর্মরত নির্বাচন কমিশনের (ইসি) সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের বুধবারে (২৫ ফেব্রুয়ারি) সই করাএক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, ২ মার্চ সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হবে। এরপর একটি র‍্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভোটারদের সচেতন করতে এবং তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে উৎসাহিত করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

আদেশে আরও বলা হয়, আগামী ২ মার্চ সকাল ৯টার মধ্যে নির্বাচন ভবনের সামনে নির্ধারিত ৭টি দফতরের সব কর্মকর্তা ও কর্মচারীকে সমবেত হতে বলা হয়েছে। এই দফতরগুলো হচ্ছে— নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে পরিচালিত সব প্রকল্প, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার সব থানা নির্বাচন অফিসারের কার্যালয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। কোনও প্রকার ব্যত্যয় ছাড়াই সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button