Uncategorized

গরু লুটে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

চট্টগ্রামের চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় চন্দন দে (৭০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ডাকাত দল। এ সময় তিনটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চন্দন দে ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ভোরে একটি মাইক্রোবাসে করে ৫ থেকে ১০ জনের একটি ডাকাত দল চন্দন দের গোয়ালঘরে হানা দেয়। গরু নিয়ে পালানোর সময় চন্দন বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তিনটি গরু নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা চন্দনকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ‘গরু লুট করে নেওয়ার সময় চন্দন দে বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button