তিন আসনে ভোট কারচুপির অভিযোগ: ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে ভোট কারচুপির অভিযোগের ভিত্তিতে আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামাদি হাইকোর্টের হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ দেন।
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো, ঢাকা- ৬, ৭ ও গাইবান্ধা-৪।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।



