Uncategorized

দায়িত্বে অবহেলার অভিযোগে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত 

দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় অঞ্চল–৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা আদেশে তাকে সাময়িক বহিষ্কারের কথা বলা হয়েছে।  

বহিষ্কারের কারণ হিসেবে মোহাম্মদপুর এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে বিভিন্ন অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

এর আগে বুধবার শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শন করেন। সেসময় বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি দেখা যায়। এর একদিন পরই প্রকৌশলী মিজানুর রহমানকে বরখাস্ত করা হলো। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button