Uncategorized

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাবুল মিয়া নামে এক প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হলেন- আমেরিকান প্রবাসী বাবুল মিয়ার মেয়ে পার্বতী আক্তার ও পরিবারের সদস্যরা। লুট হয়েছে নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশধারী চার সদস্যের একটি ডাকাত দল এসে প্রবাসী বাবুল মিয়ার তিনতলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুজন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে এবং অপর দুজন বাইরে অবস্থান নেয়। বিকট শব্দে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী বাবুল মিয়ার মেয়ে পার্বতী আক্তার বলেন, ‌‘তিনতলা বাড়ির দোতলায় ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। সন্ধ্যায় মুখোশধারী দুই ডাকাত বোমা ফাটিয়ে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আমাদের হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। পরে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button