জেনেভা ক্যাম্পে অভিযান, মাদকসহ আটক বেশ কয়েকজন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পরপরই এ অভিযান চালানো হয়, যাতে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক সদস্য
অভিযানকালে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। জব্দ করা মাদকও।
জানা গেছে, মোহাম্মদপুর পুলিশ, ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড অভিযানে অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পে ভেতরে ঢুকে কয়েকটি দলে বিভক্ত হয়ে এ চিরুনি অভিযান চালায় তারা।
ডিএমপির তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান বলেন, “রাজধানীকে চাঁদাবাজি, মাদক এবং ছিনতাকারীমুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতেই এ অভিযান চালানো হয়েছে।”
এর আগে গত বুধবার ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেফতার করেছে।



