Uncategorized

মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর আগুন ধরে গেলো বাসে

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ‘একটি বাস বোর্ড বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। বাসটি যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ায় রাস্তার সঙ্গে ঘর্ষণ লাগে। এতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৯টার দিকে বাসটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, বাসটিতে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে পড়েছেন। এ সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button