Uncategorized

ম্যাচ শেষ হওয়ার আগেই মেসির সঙ্গে সেলফি তুললেন দর্শক

লিওনেল মেসির চোটের কারণে স্থগিত হয়েছিল ইন্টার মায়ামির প্রীতি ম্যাচ। পরে বৃহস্পতিবার রাতে সেটা মাঠে গড়ালে তাতে আর্জেন্টাইন তারকার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ইন্ডিপেন্ডেন্টে ডেল ভেলেকে ২-১ গোলে হারিয়ে প্রাক মৌসুমের প্রীতি সফর শেষ করেছে মায়ামি। 

পুয়ের্তো রিকোয় শুরুতে ম্যাচটা হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু আগের এক প্রীতি ম্যাচে মেসি হ্যামস্ট্রিং চোট পাওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়। শিরোপাধারীরা ইতোমধ্যে শনিবার এমএলএস মৌসুমও শুরু করেছে। যেখানে লস অ্যাঞ্জেলেসের কাছে ৩-০ গোলে হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। যদিও প্রতিশ্রুতি রক্ষা করে মায়ামি শেষ পর্যন্ত প্রীতি ম্যাচটি খেলেছে। 

ইন্টার মায়ামি, আয়োজক সংস্থা ও পুয়ের্তো রিকো সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি বিবেচনায় নতুন করে তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে মায়ামি কোচ মাসচেরানো জানান, ‘এই ম্যাচ আমাদের জন্য সুযোগ, যারা প্রাক-মৌসুম বা শেষ ম্যাচে কম সময় পেয়েছে তাদের জন্য। আমরা সবারই খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো।’

সে অনুযায়ী একাদশে জায়গা পান লুইস সুয়ারেজ, রোক্কো রিওস নোভো, মোরালেস ও ফাকুন্দো মুরার মতো ফুটবলাররা। যারা মৌসুমের উদ্বোধনী ম্যাচে খুব কম সময় পেয়েছিলেন। আর বিরতির পর নিয়মিত একাদশের তারকা ফুটবলারদের সঙ্গে মাঠে নামেন মেসি। তার পর পেনাল্টি থেকে গোলও করেছেন। ম্যাচের শেষ দিকে আবার কয়েকজন দর্শক মাঠেও ঢুকে পড়েন। তাদের মধ্যে দুজন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে পৌঁছে সেলফি তুলতে সক্ষম হন। আর সেটা ঘটে ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে!




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button