Uncategorized

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা ভারতের

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের চালানো বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতাকে বাইরে ছড়িয়ে দেওয়ার আরও একটি প্রচেষ্টা।”

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারত তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি পুনরায় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button