Uncategorized

তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!

নারীকেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পের নাটক খুব কমই দেখেছেন দর্শকরা। এ তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে ‘গোলাপী’। নারীপ্রধান সাসপেন্সে ভরা নাটকটির নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তাকে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে নাটকে। ‘গোলাপী’র নায়ক কিংবা ভিলেন চরিত্রে থাকছেন তৌসিফ মাহবুব। 

সিএমভি’র ব্যানারে নাটকটি বানিয়েছেন পরিচালক রুবেল হাসান। ‘গোলাপী’ নিয়ে তিনি বেশ আশাবাদী। তার দৃষ্টিতে, ‘গোলাপী চরিত্রটি যেকোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।’

(বাঁ থেকে) তানজিন তিশা, রুবেল হাসান ও তৌসিফ মাহবুব (ছবি: সিএমভি)

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে, তেমনই পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতি উঠে এসেছে। এছাড়া আছে পুলিশি চমক। এটি একটি অ্যাকশন থ্রিলার। সেই সঙ্গে রোমান্টিক বিষয়বস্তু রয়েছে।’

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। 

‘গোলাপী’ নাটকে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা (ছবি: সিএমভি)

সিএমভি’র স্বত্বাধিকারী ও নাটকের প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হলো সিনেমার আদলে নির্মিত একটি নাটক। এটি দেখলে দর্শকেরা সিনেমার অনুভূতি পাবেন। সব মিলিয়ে আসন্ন ঈদের অন্যতম সেরা কাজ হয়ে থাকার সম্ভাবনা আছে এর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘গোলাপী’ মুক্তি পাবে ইউটিউবে সিএমভি চ্যানেলে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button