Uncategorized

পাবনায় সরিষাক্ষেতে নাতনির ও উঠানে দাদির মরদেহ

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি ও নাতনিকে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামিলার মায়ের সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদের পর তিনি অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে জামিলা তার বাবা ও দাদির সঙ্গেই বসবাস করছিল। সম্প্রতি জামিলার বাবা বড় মেয়ের শ্বশুরবাড়ি ঢাকায় বেড়াতে গিয়েছিলেন।

প্রতিবেশীরা জানান, শুক্রবার গভীর রাতে বৃদ্ধার বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে তারা রাস্তায় বের হন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় জামিলাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সরিষাক্ষেতে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘লাশ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আশঙ্কা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button