Uncategorized

ভ্রমণকারীদের সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণে সতর্ক করলো মার্কিন দূতাবাস

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সে দেশে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন সরকারের স্বাস্থ্য সহায়তা গ্রহণকে ভিসার অপব্যবহার হিসেবে দেখা হবে বলে জানানো হয়েছে। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের ভাষ্য, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবার ব্যয় মেটাতে মেডিকেড বা সরকারি সহায়তা ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে সৃষ্ট ব্যয় শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ওপর বর্তায়।

ভ্রমণকারীদের সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণে সতর্ক করলো মার্কিন দূতাবাস

বার্তায় আরও বলা হয়, কেউ যদি যুক্তরাষ্ট্রের পাবলিক বেনিফিটের অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button