Uncategorized

দল মনোনয়ন দিলেই মেয়র নির্বাচন করবেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে, দল থেকেই মনোনয়ন দিলেই এ বিএনপি নেতা নির্বাচন করবেন, না হয় তিনি করবেন না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএসিসির প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইশরাক এ কথা বলেন।

তিনি বলেন, “যদি দল মনে করে ও আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। দলের অন্য কেউ করবেন না তাহলে আমি নির্বাচনে অংশ নিতে পারি। স্থানীয় সরকার নিয়ে সংসদে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। সবশেষে দলীয় মনোনয়ন কে পাবে এটা দল নির্ধারণ করবে। এখানে অনেক প্রক্রিয়া বাকি রয়েছে।”

জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে এ বিএনপি নেতা বলেন, “আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে ভোট পেয়েছে, যেটা কল্পনার বাইরে। আমি আমার আসনের কথাই বলতে চাই, ১৯৯৬ সালে সেখানে জামায়াত তিন হাজার ভোট পেয়েছিলো। ওই বার হাতপাখা পেয়েছিলো ছয় হাজার ভোট। সরকারের কাছে এ ব্যাপারে জানবো যে, এটাকে আবার ভেরিফিকেশন করা উচিত। এ ভোটাররা কারা এবং ভোটার লিস্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা দেখতে হবে।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button