Uncategorized

দুই কিডনি হারানো নুসরাতের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিশা। দু’টি কিডনিই নষ্ট হয়েছে এ নারীর। অর্থাভাবে করতে পারছেন না চিকিৎসাও। এ নারীর চিকিৎসার দায়ভার নিয়েছেন প্রধানমন্ত্রী ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নুসরাতের বাসায় যান আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেমসহ একটি প্রতিনিধি দল। নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, চিকিৎসা সহায়তা চেয়ে বেশ কিছু দিন আগে নুসরাত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button