Uncategorized

ইরানে হামলার প্রতিবাদে রাজধানীতে বাসদের মশাল মিছিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ, মার্কসবাদী)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিলটি তোপখানা রোডে অবস্থিত দলের কেন্দ্রীয় অফিস থেকে শুরু হয়ে পুরানা পল্টন, নুর হোসেন চত্বর, বায়তুল মোকাররম মার্কেট ও জাতীয় প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
 
মিছিল শেষে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা। বাসদের কেন্দ্রীয় সদস্য রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলটির নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত।

‎সমাবেশে বাসদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা বলেন, “ইরানের ওপর বিনা উসকানিতে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসার পর এ হামলা সংঘটিত হলো। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে। আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সে অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ এবং নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছু নয়।”
 
তিনি আরও বলেন, “সাম্রাজ্যবাদী আমেরিকা সারাবিশ্বে আজ নতুন করে যুদ্ধোন্মাদনা তৈরি করছে। ভেনিজুয়েলার ওপর নগ্ন হামলা ও কিউবার ওপর আগ্রাসনের ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় ইরানের ওপর এ হামলা করা হলো। যার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button