Uncategorized

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ২০০ ছাড়ালো, আহত ৭৪৭

ইরানে আজ আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় দুইশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী এই প্রাণহানির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ২৪টি প্রদেশজুড়ে চালানো এই হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত এবং অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৫ জনই একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। 

দক্ষিণ ইরানের মিনাব শহরের প্রসিকিউটরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, ওই শহরের একটি স্কুলে সরাসরি হামলার ফলে এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button