Uncategorized

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি দেশি হাঁসুয়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আহতদের কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের সাবেক মেম্বার সাইফুলের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাত ৮টার দিকে বড়িয়া ভাদাদিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচ জন আহত হন। তাদের কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বর্তমানে এলাকা পুরুষ শূন্য অবস্থায় আছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, হান্নান মেম্বার ও সাইফুল মেম্বারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে আজ রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযানে একটি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। এলাকা পুরুষ শূন্য হলেও তারা বিভিন্ন মাঠে ও ক্ষেতের মধ্যে লুকিয়ে আছে বলে ধারণা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button