Uncategorized

হাসনাত আবদুল্লাহকে নিয়ে পোস্ট দেওয়ার পর ছাত্রদল নেতাকে বহিষ্কার

ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা সম্প্রতি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে শাহরিয়ার উদ্দিন ফাহাদ লিখেছিলেন, ‘দল–মত যা–ই হোক, এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবীদ্বারের ছেলেরা এখন হাসনাত হতে চায়।’

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার উদ্দিন বলেন, ‘বহিষ্কারের বিষয়ে সংগঠন থেকে আমাকে কোনও কারণ জানানো হয়নি। আর এ বিষয়ে আমি এখন ভাবছি না। এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button