Uncategorized

জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে আজ থেকে ইউএস-বাংলার ফ্লাইট

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ রবিবার (১ মার্চ) থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। বিমানবন্দরে এসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট পরিচালনার উপযোগী পরিস্থিতি তৈরি হলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ফ্লাইট সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আবুধাবি, দুবাই, কুয়েতসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করায় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিক ও যাত্রীরা।

গতকাল শনিবার থেকে আজ রবিবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button