খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১ মার্চ) বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর এই হামলা আন্তর্জাতিক রীতিনীতির চরম পরিপন্থি এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও উসকে দেবে। এই বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানিয়েছেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এই বিক্ষোভে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।



