দুই দিনে শাহজালাল বিমানবন্দরের ৫৪ ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এ জন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার বিকাল থেকে রবিবার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ সকালে এক বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
জানা গেছে, গতকাল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়।
যাত্রীদের অনেকের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মোবাইল ফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।
এদিকে আজ বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি ও ওমানের মাস্কাটে ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।



