Uncategorized

ঈদ উৎসবে নান্দনিক ডিজাইনের পোশাক

ঈদের আনন্দ, ভালোবাসা ও ঐতিহ্যের গল্পকে আরও রঙিন করতে ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’ নিয়ে এসেছে ‘ঈদ কালেকশান ২০২৬’। যেখানে প্রতিটি ডিজাইনে রয়েছে উৎসবের প্রাণ ও সমসাময়িক ফ্যাশনের মেলবন্ধন। ভারগোর এবারের কালেকশানের প্রতিটি ডিজাইনে রয়েছে নান্দনিকতা, প্রিমিয়াম মানের ফেব্রিক এবং সমসাময়িক সিলুয়েট, যা আরাম ও স্টাইলের নিখুঁত ভারসাম্য নিশ্চিত করবে।

ফ্যাশন মানে শুধু ট্রেন্ড অনুসরণ নয়, এটি নিজের শেকড়, সংস্কৃতি এবং ব্যক্তিত্বকেও প্রকাশ করে। সেই ভাবনা থেকেই ভারগোর এবারের ঈদ কালেকশনের প্রতিটি আউটফিট তৈরি করা হয়েছে। এমনটাই নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

মেয়েদের জন্য ভারগোর ঈদ কালেকশানে রয়েছে জর্জেট ফেব্রিকের তৈরি নান্দনিক কারচুপি ও এমব্রয়ডারি ডিজাইনের সালোয়ার কামিজ, টু-পিস সেট, কর্ড সেট, কুর্তি, টপস, টিউনিক, ওমেন্স প্যান্ট ও রিলাক্স প্যান্ট এর কালেকশন। এছাড়াও রয়েছে ট্রেন্ডি ডিজাইনের ডিজিটাল প্রিন্টেড কামিজ ও ভিসকস ফেব্রিকের তৈরি কামিজের নতুন সংযোজন। ঈদ উৎসবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ক্যাজুয়াল লুকের কথা মাথায় রেখে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল টপস এবং টিউনিকসও রয়েছে এবারের কালেকশানে।

অন্যদিকে ছেলেদের ঈদ কালেকশনে রয়েছে কটন ও ব্যাম্বু ফেব্রিকের তৈরি ইউনিক এমব্রয়ডারি ডিজাইনের প্রিমিয়াম ও ক্যাজুয়াল পাঞ্জাবি, কাবলি সেট ও কোটি। ভার্সেটাইল স্টাইলিংয়ের জন্য ১০০% কটন ফেব্রিকের তৈরি ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পোলো শার্ট এবং টি-শার্ট কালেকশানও রয়েছে। এছাড়া আরামদায়ক মুভমেন্টের জন্য রয়েছে ফ্যাশনেবল ডেনিম প্যান্ট, চিনোস প্যান্ট ও রিলাক্স প্যান্টের নানা কালারের অপশন। ছবি সৌজন্য ভারগো ঈদে শিশুদের জন্য রয়েছে স্টাইলিশ ডিজাইনের পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, পাজামা,  সালোয়ার কামিজ, টু-পিস সেট, কুর্তি ও ফ্রকসহ আরামদায়ক পোশাকের সমৃদ্ধ কালেকশন। এবারের ঈদে ভারগোর স্পেশাল নিউ-বর্ন কালেকশানগুলোও পাওয়া যাবে অন্যান্য কালেকশনের পাশাপাশি। 

এসব কালেকশন উত্তরা, মোহাম্মদপুর, বসুন্ধরা সিটি (দুটি আউটলেট), হাসনাবাদ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম (হালিশহর), চট্টগ্রাম (কোহিনূর মিরিডিয়ান সিটি), ফেনী, বগুড়া, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নওগাঁসহ ভারগোর সকল স্টোর এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button