Uncategorized

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা এমপির মাতা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন। 

রবিবার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই মেয়ে, জামাতা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button