Uncategorized

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন বাশার, আলফাজ ও ঋতুপর্ণাসহ ৯ ক্রীড়াবিদ

প্রথমবারের মতো ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন এই  অ্যাওয়ার্ড।  ক্রীড়াবিদদের হাতে পুরস্কার ও এক লাখ টাকা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো সফল ও উদীয়মান নয়জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। রবিবার (১ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাতটি ভিন্ন ডিসিপ্লিনের এসব ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

এ বছর ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় সফল নয়জন তারকা এই বিশেষ স্বীকৃতি পেয়েছেন। তারা হলেন— 

ফুটবল: সাবেক তারকা আলফাজ আহমেদ ও বর্তমান নারী ফুটবলের প্রাণভোমরা ঋতুপর্ণা চাকমা। 

ক্রিকেট: সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও পেসার মারুফা আক্তার। 

হকি: আমিরুল ইসলাম। 

আর্চারি: সাগর ইসলাম। 

ব্যাডমিন্টন: আল আমিন জুমার। 

টেবিল টেনিস: খই খই সাই মারমা। 

প্যারা অলিম্পিক: চৈতি রানি।

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে টেবিল টেনিস তারকা খই খই সাই মারমা বলেন, “যেকোনও সম্মাননা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এটি যেমন আনন্দের, তেমনি দেশের প্রতি দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। ২০২৩-২৫ সালের সাউথ এশিয়ান জুনিয়রে আমি প্রতিবার ব্রোঞ্জ পদক জিতেছি। ২০২৬ আমার শেষ আসর, সেখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেশ ও ফেডারেশনের সুনাম বৃদ্ধি করতে চাই।”

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এবং তাদের অবদানকে সম্মান জানাতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা ও বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button