Uncategorized

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ১১ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে সোমবার (২ মার্চ) ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য জানান। 

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো, কিউআর-কাতার এয়ারওয়েজ (কাতার) চারটি। ইকে-এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) পাঁচটি, জিএফ-গালফ এয়ার (বাহরাইন) দুটি।

বিমানবন্দ কর্তৃপক্ষ জানায়, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এদিকে, সৌদি ও ওমানের উদ্দেশে রবিবার (১ মার্চ) বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এখনও ফ্লাইট বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button