Uncategorized

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। সোমবার (২ মার্চ) সকালে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অনিবার্য কারণ উল্লেখ করেছেন।

ড. আসলাম আলম অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার তাকে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

২০১৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর একটি বক্তব্যকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ড. এম আসলাম আলমকে সরিয়ে দেয়। ওই ঘটনার পর থেকেই তিনি আলোচনায় ছিলেন।

সাম্প্রতিক সময়ে আর্থিক খাতে একাধিক পরিবর্তনের প্রেক্ষাপটে তার পদত্যাগের বিষয়টি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের পর এবার বিমা খাতের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদত্যাগ আর্থিক খাতে নেতৃত্বের ধারাবাহিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে আইডিআরএ’র পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান নিয়োগ বা দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত কোনও ঘোষণা দেওয়া হয়নি।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button